Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু

বাঁকুড়ায় দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শান্তি গরাই(২৬)। তাঁর বাড়ি বাঁকুড়া সদর থানার শ্যামদাসপুর গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় একটি বাড়ির সংষ্কারের কাজ চলছিল। সেখানে অন্য দুই শ্রমিকের সঙ্গে শান্তিবাবুও কাজ করছিলেন। আচমকা একটি দেওয়াল শান্তিবাবুর উপর ধসে পড়ে। খবর পেয়ে পুলিস ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেওয়াল সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন দুর্ঘটনার পর পুলিস বাড়িটির বিপজ্জনক অংশ সিল করে দেয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান দেওয়ালের গোড়ায় ইঁদুরের গর্ত থাকার কারণে তা ধসে পড়ে।  
বাঁকুড়ায় এই পাঁচিল ভেঙে মৃত্যু হয় এক শ্রমিকের। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ