নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বড়জোড়ায় একটি শঙ্কর ধাতু তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখান। এদিন শ্রমিকরা বড়জোড়ার রাস্তায় মিছিলও করেন। পরে বিডিও-র কাছে গিয়ে তাঁরা দাবিদাওয়া জানান। এর আগে বাঁকুড়া জেলা প্রশাসনের কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন। এনিয়ে চেষ্টা করা হলেও ওই শঙ্কর ধাতু তৈরির কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মালিকপক্ষের কেউ বড়জোড়ায় থাকেন না বলে শ্রমিকরা জানিয়েছেন। বড়জোড়ার বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবিদাওয়া ও সমস্যার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Advertisement
শ্রমিকরা জানিয়েছেন, বড়জোড়া ব্লকের ঘুটগোড়িয়া এলাকার ওই কারখানার উৎপাদন কার্যত বন্ধ রয়েছে। তা সত্ত্বেও শ্রমিকরা বেতন পেয়ে আসছিলেন। তবে শ্রমিকদের রোটেশনে ডিউটি করানো হচ্ছিল। ফলে আগের মতো পুরো বেতন শ্রমিকরা পাচ্ছিলেন না। এমনকী, গত চারমাস ধরে বেতন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে শ্রমিকদের দাবি।
শ্রমিকদের মধ্যে বিপ্লব শীল, সুদনকুমার ঘোষ বলেন, আমরা প্রায় ১৮ বছর ধরে ওই ফেরো অ্যালয় কারখানায় কাজ করছি। আমরা পিএফ, ইএসআইয়ের সুবিধাও পাই। মালিকপক্ষের বিবাদের কারণে কারখানার উৎপাদন বেশ কয়েকমাস ধরেই বন্ধ। ওইসময় কম হলেও আমরা মাসের শেষে বেতন পেয়েছি। কিন্তু গত চারমাস ধরে তা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে এদিন আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আগে জেলা ও এদিন ব্লক প্রশাসনের দ্বারস্থ হই।