Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

বাঁকুড়ায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের উদ্যোগে লোকপুর ক্যাম্পাস থেকে এদিন সকালে একটি পদযাত্রা বের হয়ে গোবিন্দনগর পর্যন্ত যায়। হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশেষভাবে সক্ষমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে হাসপাতালের সুপার অর্পণকুমার গোস্বামী, নার্সিং সুপার শেফালি মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
Advertisement
এদিন বেলিয়াতোড়ে ন’দফা দাবিতে দিব্যাঙ্গরা মিছিল ও প্রতীকী পথ অবরোধ করেন। বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির ব্যানারে ওই কর্মসূচি নেওয়া হয়। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে খাতড়ার মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। মহকুমা শাসক শুভম মৌর্য বলেন, ডেপুটেশন পেয়েছি। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ