Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু

বাঁকুড়ায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাঁকুড়াতেও মঙ্গলবার থেকে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হল। এই দফায় ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ৬৮ হাজার উপভোক্তাকে টাকা দেওয়া হবে। প্রথম দিন অন্তত ১৫ হাজার জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এক আধিকারিক বলেন, বিডিওরা আমাদের কাছে যোগ্যদের তালিকা জমা দিয়েছিলেন। সেই অনুযায়ী এদিন থেকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়। বাঁকুড়া সদরের পাশাপাশি খাতড়া ও বিষ্ণুপুরের ট্রেজারিতে রাত পর্যন্ত কাজ চলেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ