নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজ্য ও কেন্দ্রীয় বাজেট দিশাহীন। নতুন কর্ম সংস্থানেরও কোনও দিশা নেই। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের দপ্তরের সামনে কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্বে যৌথ মঞ্চের সদস্যরা বিক্ষোভে শামিল হন। এবিষয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় ও রাজ্য বাজেট জনবিরোধী। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দিশা নেই। কৃষকদের ফসলের ন্যায্য দাম ইস্যুতে সরকারের ভূমিকাতেও ঘাটতি রয়েছে। সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ নজরে আসছে না। সাধারণ মানুষ আরও বেশি করে সমস্যায় পড়বেন। এছাড়াও চার শতাংশ ডিএ বৃদ্ধি প্রহসন মাত্র। তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি। আগামীতে লড়াই আরও তীব্রতর হবে।



