নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলা পরিষদের অধীনে থাকা বাজারগুলি দ্রুত উন্নয়নের কাজ করা হবে। আগামী ছ’মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। যার জন্য ৭০ থেকে ৭৫ লক্ষ টাকা খরচ করবে জেলা পরিষদ। পাশাপাশি নদীয়া জেলায় আরও তিনটি নতুন বাজার তৈরি করা হচ্ছে। সেগুলিও জেলা পরিষদের তরফ থেকে তৈরি করা হবে। মূলত ড্রেনেজ সিস্টেম, স্যানিটেশন, নির্মাণ, সংস্কার সহ বিভিন্ন কাজ করা হবে বলে জানা গিয়েছে। যে খবরে খুশি বাজারের ব্যবসায়ী থেকে স্থানীয়রা।
Advertisement
নদীয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুপকুমার দত্ত বলেন, জেলা পরিষদের বেশকিছু বাজার রয়েছে। সেখানে প্রতিদিন বহু মানুষ আসেন। তাই আমরা সেই বাজারগুলিকে নতুন করে সাজিয়ে তুলছি। তারজন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী ছ’মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের অধীনে বর্তমানে ৯টি বাজার রয়েছে। হরিণঘাটা, বেথুয়াডহরি, দেবগ্রাম, মাজদিয়া, বগুলা সহ বিভিন্ন জায়গায় বাজারগুলি অবস্থিত। যেখানে বর্তমানে ৩০০টি স্টল রয়েছে। এই বাজারগুলির সমীক্ষা করে দেখে তার উন্নয়ন করা হবে। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা যায়, যে বাজারগুলির অবস্থা শোচনীয়। ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য বর্ষাকালে তা জলমগ্ন হয়ে যায়। কোথাও আবার ঠিকঠাক ছাদ নেই। ভগ্ন অবস্থায় তা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। যার ফলে বাজার করতে আসা মানুষদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার কোন বাজারে কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে সমীক্ষার কাজ শুরু করেছে জেলা পরিষদ। সেইমতো পরিকল্পনা তৈরি করে টাকা বরাদ্দ করা হবে বাজারগুলির উন্নয়নের জন্য। প্রাথমিকভাবে ৭৫ লক্ষ টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে আরও জানা গিয়েছে, চাকদহ ব্লকের বিষ্ণুপুর, হাঁসখালি ব্লকের বগুলা এবং নাকাশিপাড়া ব্লকের বেথুয়াডহরিতে আরও নতুন তিনটি বাজার তৈরি করা হবে।
সেখানে কয়েকশো স্টল থাকবে বলে জানা গিয়েছে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, বাজারগুলির উন্নয়নমূলক কাজে জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে বাজারের ব্যবসায়ীদের লাইসেন্স করানোর ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। তাঁরা যাতে লাইসেন্স করিয়ে নেন, সেইদিকে জোর দেওয়া হচ্ছে। এর ফলে আগামী দিনে তাঁদের বিভিন্ন পরিষেবা পেতে সুবিধা হবে।