Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাজারে এল সোনাটার নতুন স্লিক কালেকশন

বাজারে এল সোনাটার নতুন স্লিক কালেকশন
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মণিবন্ধে একটা স্টাইলিশ ঘড়ি। তাতেই সাজ সম্পূর্ণ। এভাবে ভাবতে ভালোবাসেন বহু মানুষ। যাঁরা নানা ধরনের ঘড়ি পরতে ভালোবাসেন, ‘সোনাটা’ তাঁদের কাছে পরিচিত নাম। ভারতের শীর্ষস্থানীয় এই ঘড়ি সংস্থা সদ্য তাদের আইকনিক স্লিক সিরিজের ষষ্ঠ সংস্করণ স্লিক কালেকশন লঞ্চ করল। মূলত পুরুষদের জন্য বাজারে এল এই নতুন কালেকশন। নতুন ডিজাইনে চোখ আটকাবে দর্শকের। সূক্ষ্ম কারুকাজ সব বয়সের ক্রেতারই ভালো লাগবে। বাজেটের মধ্যে যাঁরা স্টাইল করতে চান, তাঁদের জন্য সোনাটার এই নতুন কালেকশন আদর্শ। মাত্র ৬.০৫ মিমি পুরু এবং ডিশ-কনস্ট্রাক্টেড বটম ডিজাইন কবজিতে দারুণ মানাবে। ধাতব, চামড়া, এবং মেশ স্ট্র্যাপের মধ্যে আপনার পছন্দমতো অপশন বেছে নিতে পারেন। সংস্থার ব্র্যান্ড হেড প্রতীক গুপ্ত বলেন, ‘স্টাইল এবং ব্যবহারিক প্রয়োজনের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করতে এই নতুন কালেকশন তৈরি করেছে সোনাটা। ব্যক্তিগত স্টাইলকে আরও উন্নত করবে, আমরা তেমন ঘড়ির কালেকশন তৈরি করতে আগ্রহী।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ