Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনডাঙার পথে ডায়না নদীতে সেতু তৈরির আশ্বাস বিজেপির জয়ী প্রার্থীর পুণা ভেংরার

এবারে আমরা বামনডাঙা চা বাগান হয়ে বানারহাট ব্লকের নাথুয়া যাওয়ার সহজ পথে ডায়না নদীর উপর সেতু আমরাই তৈরি করব

বামনডাঙার পথে ডায়না নদীতে সেতু তৈরির আশ্বাস বিজেপির জয়ী প্রার্থীর পুণা ভেংরার
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: এবারে আমরা বামনডাঙা চা বাগান হয়ে বানারহাট ব্লকের নাথুয়া যাওয়ার সহজ পথে ডায়না নদীর উপর সেতু আমরাই তৈরি করব। বৃহস্পতিবার মাটিয়ালি ব্লকের ইংডং চা বাগানে নিজের বাসভবনে একথা বললেন নাগরাকাটা বিধানসভার সদ্য জয়ী বিজেপি প্রার্থী পুণা ভেংরা। উল্লেখ্য, নাগরাকাটা ব্লকের  বামনডাঙা চা বাগান হয়ে বানারহাট ব্লকের নাথুয়া যাওয়ার একমাত্র সহজ পথ ডায়না নদীর উপর সেতুর দাবি আজও পূরণ হয়নি দুই ব্লকের বাসিন্দাদের। বিশেষ করে মালবাজার ও চালসা থেকে এই নদীর উপর দিয়ে খুব কম সময়ে ধূপগুড়ি ও বানারহাটের নাথুয়া যাওয়া যায়। কিন্তু এই নদীর উপর সেতু না থাকায় ভরা বর্ষায় প্রায় ছ’মাস যাতায়াত বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই দুই ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ডায়না নদীর উপর সেতু তৈরি করা।

Advertisement

বিজেপির জয়ী প্রার্থী পুণা ভেংরা বলেন, তৃণমূল সরকার শুধু প্রতিশ্রুতিই দিত, কাজ করত না। এবার বিজেপি সরকার গঠন হচ্ছে। সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণ করব। বামনডাঙা চা বাগানের কাছে ডায়না নদীর উপর সেতু তৈরি হয়ে গেলে দুই ব্লকেরই দুরত্ব অনেকটা কমে যাবে। এবারে আমরা সেতু তৈরি করব। 
বামনডাঙা চা বাগানের বাসিন্দা লক্ষ্মণ কাওয়ার বলেন, এটা আমাদের দুই ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। সেতুটি তৈরি করা খুবই জরুরি।  বিধায়কের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 
উল্লেখ্য, ঘুরপথে নাগরাকাটার সঙ্গে বানারহাটের দুরত্ব ৩০ কিমি।  ধূপগুড়ির দুরত্ব ৬০ কিমি। কিন্তু বামনডাঙা চা বাগানের কাছে ডায়না নদীর উপর সেতু হলে বানারহাটের দুরত্ব হবে ১৫ কিমি। ধূপগুড়ির দুরত্ব হবে ৩০ কিমি। একেবারে অর্ধেক রাস্তা দিয়ে দু’টি ব্লকেই যাতায়াত করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ