Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিহারের ঘটনাকে বাংলার দেখিয়ে ‘অপপ্রচার’ বিজেপির

বিহারে পুলিসকে মারধর করছে একদল লোক। সেই ঘটনাকে বাংলার বলে দেখিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার তৃণমূল এই অভিযোগ করেছে।

বিহারের ঘটনাকে বাংলার দেখিয়ে ‘অপপ্রচার’ বিজেপির
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহারে পুলিসকে মারধর করছে একদল লোক। সেই ঘটনাকে বাংলার বলে দেখিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার তৃণমূল এই অভিযোগ করেছে। বাংলার বদনাম করার জন্যই এই অপপ্রচার বলে দাবি করেছে জোড়াফুল শিবির। 

Advertisement

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিজেপি নেতারা মিথ্যা তথ্য পরিবেশন এবং কুৎসা রটাচ্ছে বাংলার নামে, যা চূড়ান্ত লজ্জার। বিজেপি নেতাদের এই ফেক ভিডিও ছড়ানো কবে বন্ধ হবে?’ রাজ্য পুলিসের তরফেও সামাজিক মাধ্যমে লেখা হয়েছে, ‘ফেক নিউজ ছড়ানো হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ 
করা হবে।’ এদিকে, তৃণমূলের সাঁড়াশি আক্রমণের মুখে ওই ভিডিও ডিলিট করে দেয় বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ