Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিজেপির ‘সি টিম’ ককরোচ জনতা পার্টি, তোপ প্রাক্তন আমলার

বিজেপির ‘সি টিম’ ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এমনই দাবি রাজনীতির আঙিনায় পা রাখা প্রাক্তন আমলার। তিনি উত্তরপ্রদেশের বরখাস্ত সিটি ম্যাজিস্ট্রেট অলংকার অগ্নিহোত্রী।

বিজেপির ‘সি টিম’ ককরোচ জনতা পার্টি, তোপ প্রাক্তন আমলার
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: বিজেপির ‘সি টিম’ ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এমনই দাবি রাজনীতির আঙিনায় পা রাখা প্রাক্তন আমলার। তিনি উত্তরপ্রদেশের বরখাস্ত সিটি ম্যাজিস্ট্রেট অলংকার অগ্নিহোত্রী। সোমবার বলরামপুরে এক অনুষ্ঠানে অগ্নিহোত্রী বলেন, ‘সিজেপি আসলে বিজেপিই। একদিকে বিজেপি তাদের দেশদ্রোহী বলছে।  আবার সেই দলকেই দিল্লির যন্তরমন্তরে আন্দোলনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। এমনকী, সিজেপির নেতা অভিজিৎ দিপকে-কে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে কয়েকশো গাড়িও যেতে দেওয়া হয়েছিল।  গত ২৬ জানুয়ারি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তরপ্রদেশ সরকার বরখাস্ত করেছিল অলংকারকে। ওইদিনই তিনি পিসিএস পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে রাষ্ট্রীয় অধিকার মোর্চার প্রধান তিনি। এদিন একাধিক ইস্যুতে উত্তরপ্রদেশ সরকার ও বিজেপিকে বিঁধেছেন অলংকার। সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেছে, রামমন্দিরের দানের কোটি কোটি টাকা লোপাট হয়েছে। সেই প্রসঙ্গে অলংকার বলেছেন, ‘দেশের মন্দির, মঠ ও ভক্তদের অর্থ সনাতনী ঐতিহ্যের নামে লুট করা হচ্ছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ