Bartaman Logo
১১ জুন, ২০২৬

বিজেপির সর্বভারতীয় সভাপতি: চর্চায় পুরন্দেশ্বরীর নাম

বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি: চর্চায় পুরন্দেশ্বরীর নাম
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। জেপি নাড্ডার উত্তরসূরি হিসেবে আচমকাই চর্চায় দাগ্গুবতী পুরন্দেশ্বরীর নাম। অন্ধ্রপ্রদেশের সদ্য প্রাক্তন বিজেপি সভানেত্রী এই দাগ্গুবতী অবশ্য কংগ্রেসের দলবদলু। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে, সঙ্ঘের প্রত্যক্ষ প্রভাব ঠেকানোর জন্য ডি পুরন্দেশ্বরীকে নিয়ে এসে মহিলা তাস খেলার মরিয়া চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সূত্রের খবর, বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ক্রমশই পাল্লা ভারী হচ্ছে মহিলা মুখেরই। 

Advertisement

দাগ্গুবতী পুরন্দেশ্বরী তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এন টি রামা রাওয়ের কন্যা। আর এক কন্যার স্বামী চন্দ্রবাবুর হাতে টিডিপির ক্ষমতা চলে গেলে ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট দাগ্গুবতী যোগ দেন কংগ্রেসে। কংগ্রেসের টিকিটে তিনি একাধিকবার এমপি এবং মন্ত্রীও হয়েছেন। ২০১৪ সালে পুরন্দেশ্বরী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। 
দিল্লিতে বৃহস্পতিবার থেকে প্রান্ত প্রচারকদের নিয়ে বৈঠকে বসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আজ, শনিবার তা শেষ হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে চূড়ান্ত সিলমোহর এই বৈঠকেও পড়তে পারে। জানিয়েছে দলীয় সূত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ