Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির স্মারকলিপি

বিজেপির স্মারকলিপি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রেশন দুর্নীতি বন্ধ সহ ৮ দফা দাবিতে কালিয়াগঞ্জ পুর খাদ্য ও সরবরাহ দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি। শুক্রবার বিকেলে বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে স্মারকলিপি দেওয়া হয়। রেশন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগে সরব হন বিজেপি নেতারা। মণ্ডল সভাপতি বলেন, রেশন বণ্টনে স্বচ্ছতা বজায় রাখার দাবিতে এই স্মারকলিপি। যা সরকার বরাদ্দ করেছে, তাই দিতে হবে। এক কেজি সামগ্রীও  কম দেওয়া যাবে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ