Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির পার্টি অফিস থেকে কুড়মি প্রধানের ভিডিও বার্তা, আঁতাতের অভিযোগ তৃণমূলের

বিজেপির পার্টি অফিস থেকে কুড়মি প্রধানের ভিডিও বার্তা, আঁতাতের অভিযোগ তৃণমূলের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-২ ব্লকের বিজেপি সমর্থিত বড়রা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী কুড়মি সমাজের প্রধান তাঁর নামে আসা আবাস যোজনার বাড়ি নেবেন না বলে জানিয়েছেন। আবাস না নেওয়ার কথা তিনি একটি ভিডিও করে জানিয়েছেন। আবার সেই ভিডিও বিজেপি দলীয় কার্যালয়ে বসে করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। পঞ্চায়েতের প্রধান রানু মাহাত একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, আবাস যোজনার তালিকায় তাঁর নাম রয়েছে। কিন্তু, তিনি সেই আবাস যোজনার টাকা নেবেন না। বিডিওকে বিষয়টি তিনি জানিয়েছেন।
Advertisement
এনিয়ে রঘুনাথপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় মাহাথা বলেন, বড়রা পঞ্চায়েত এলাকায় প্রচুর সচ্ছল পরিবারের নাম আবাস যোজনায় রয়েছে। আমাদের দলের সদস্যরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। এমনকী তাঁরা 
গ্রাম সভায় রেজ্যুলিউশনে সইও করেননি। 
সম্পর্কিত সংবাদ