Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির ২ পঞ্চায়েত সদস্য তৃণমূলে

বিজেপির ২ পঞ্চায়েত সদস্য তৃণমূলে
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নতুন বছরের প্রথম দিনই নবদ্বীপ ব্লকে বিজেপিতে ভাঙন ধরল। বুধবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের দুই বিজেপি সদস্য অমিত দেবনাথ ও শম্পা দাস হালদার তৃণমূলে যোগ দেন। স্বরূপগঞ্জের রেলবাজারে ওই সভায় শাসকদলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা ও নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ফলে ওই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হল। এদিন স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ১৭৯ ও ১৮০ নম্বর বুথের জন্য তৃণমূলের একটি কার্যালয়ও উদ্বোধন হয়। অমিতবাবু ও শম্পাদেবী বলেন, বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এলাকায় উন্নয়ন দেখতে পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উদ্যোগে উন্নয়নের কর্মযজ্ঞ দেখে আমরা তৃণমূলে যোগদান করেছি। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অপর্ণা নন্দী বলেন, ওই দু’জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের চক্রান্তের শিকার হলেন। সেইসঙ্গে তাঁরা দলের সঙ্গে প্রতারণাও করলেন। যে ভোটাররা তাঁদের ভোট দিয়ে জিতিয়েছেন, তাঁদের বঞ্চনা করলেন। আগামী দিনে মানুষই এর যোগ্য জবাব দেবে। বিজেপি এই পঞ্চায়েতকে সুন্দরভাবে পরিচালনা করবে। তৃণমূলের চক্রান্তকে মানুষ ব্যর্থ করবে। নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর বলেন, বুধবার স্বরূপগঞ্জ পঞ্চায়েতে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ