নিজস্ব প্রতিনিধি, বরানগর: দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিজেপি নেতাদের সঙ্গে কামারহাটির দুষ্কৃতীদের ছবি ভাইরাল হওয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বিজেপির এক যুব নেতা এইসব দুষ্কৃতীদের নিয়ে এলাকায় দাপট বাড়াতে চাইছেন। যদিও বিজেপির তরফে স্পষ্ট বলা হয়েছে, দল সমস্ত কিছু দেখছে। সমস্ত কিছু খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট অঞ্চলে দুর্গাপ্রতিমা বিসর্জনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অভিযোগ সেই শোভাযাত্রা স্থানীয় যুব মোর্চা নেতার নেতৃত্বে হয়েছিল। সেখানে কামারহাটির একাধিক দুষ্কৃতীকে
আনা হয়েছিল। তাদের সঙ্গে ওই
যুব নেতা একইসঙ্গে পথ হেঁটেছেন। সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। যা নিয়ে
বিজেপির অন্দরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্য নেতৃত্ব ভাবমূর্তি খারাপ
এমন লোকেদের থেকে দূরত্ব রাখার কথা বলছেন। অথচ, কামারহাটির দুষ্কৃতীদের নিয়ে এখানকার কিছু নেতা প্রকাশ্যে ঘুরছেন। যাদের বিরুদ্ধে তৃণমূল জমানায় সন্ত্রাস ও অত্যাচারের অভিযোগ রয়েছে। নিজের ক্ষমতা দেখানোর রাজনীতি করতে গিয়ে দলের ভাবমূর্তি তলানিতে ঠেকছে। বিজেপি নেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু) বলেন, বিষয়টি আমি জানি না। বে এমন ঘটলে দল সমস্ত কিছু মূল্যায়ন করবে। পাশাপাশি, ভাইরাল এই ছবি দেখার পর উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও।


