Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তম-জন্মশতবর্ষ অনুষ্ঠানে স্লোগান পদ্ম কর্মীদের, ক্ষমা চেয়ে নিলেন শমীক ভট্টাচার্য

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের জন্য দমদমে আয়োজন করা হয়েছিল চলচ্চিত্র উৎসব। সেখানে যোগ দিতে আসা বিজেপির রাজ্য সভাপতি ও স্থানীয় বিধায়ককে দেখে স্লোগান শুরু করেন বিজেপি কর্মীরা।

উত্তম-জন্মশতবর্ষ অনুষ্ঠানে স্লোগান পদ্ম কর্মীদের, ক্ষমা চেয়ে নিলেন শমীক ভট্টাচার্য
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের জন্য দমদমে আয়োজন করা হয়েছিল চলচ্চিত্র উৎসব। সেখানে যোগ দিতে আসা বিজেপির রাজ্য সভাপতি ও স্থানীয় বিধায়ককে দেখে স্লোগান শুরু করেন বিজেপি কর্মীরা। তাতে দৃশ্যতই বিরক্ত হন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি মঞ্চ থেকেই এর জন্য ক্ষমা চেয়ে নেন। বলেন, ‘আমরা উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি। যারা স্লোগান দিয়েছেন তারা ভুল করেছেন।’ একইসঙ্গে শমীকবাবু বলেন, ‘যাঁরা অনুষ্ঠান দেখতে এসেছেন,  আমাদের পক্ষে কিংবা বিপক্ষে ভোট দিয়েছেন। সেটা বড় কথা নয়। অনুষ্ঠানটি বিধায়ক আয়োজন করছেন। তিনি পদ্ম প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, বিধায়ক হওয়ার পরে তিনি শুধু বিজেপির বিধায়ক নন, যাঁরা ওঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁদেরও বিধায়ক।’ তিনি এদিন স্পষ্ট বলেন, ‘রাজ্যে যে রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে, তার থেকে মুক্তি চাই। হয়তো উত্তম কুমারই আমাদের মুক্তি দিয়ে দেবেন।’ অনুষ্ঠান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি বলেন, ‘মানুষ উত্তম কুমারকে দেখতে এসেছে। বিজেপিকে দেখতে আসেনি। স্থানীয় বিধায়ক এই অনুষ্ঠান শুধু বিজেপির কর্মীদের জন্য আয়োজন করেননি, করেছেন সবার জন্য। সে জন্য আমি বলেছি, এখানে বিজেপি জিন্দাবাদ স্লোগান দেওয়া ঠিক নয়। এটা সম্পূর্ণ বিধায়কের উদ্যোগ।  বিধায়ক তাঁর দমদম বিধানসভা ও আশেপাশের মানুষকে আহ্বান করেছেন। তাই সেখানে দলীয় স্লোগান থেকে বিরত থাকাই ভালো। সবাই তো জানে আমরা বিজেপি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ