Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে বিজেপি কর্মীরা আক্রান্ত

শুক্রবার রাতে কল্যাণী শহিদপল্লিতে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, বৃহস্পতিবার ওই এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল হয়েছিল

কল্যাণীতে বিজেপি কর্মীরা আক্রান্ত
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: শুক্রবার রাতে কল্যাণী শহিদপল্লিতে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, বৃহস্পতিবার ওই এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল হয়েছিল। মিছিলে যোগ দেওয়া বেশ কয়েকজন বিজেপি কর্মী এক জায়গায় বসে ছিলেন। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা ৫-৬ জন এসে বিজেপি কর্মীদের মারধর করে। হাসপাতালে ভরতি ৩ বিজেপি কর্মী। এর জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কল্যাণী থানা চত্বরে। বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসের উপস্থিতিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও তৃণমূলের কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিংয়ের দাবি, মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ