Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

রাস্তা থেকে আমাকে ধরে কেউটিয়া ভিলেজ ওয়েল ফেয়ার সঙ্ঘে নিয়ে যায় তৃণমূলের কর্মীরা

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভা কেন্দ্রের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের কেউটিয়া মন্টু কলোনিতে আক্রান্ত হলেন বিজেপি কর্মী মানিক মণ্ডল। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তা থেকে আমাকে ধরে কেউটিয়া ভিলেজ ওয়েল ফেয়ার সঙ্ঘে নিয়ে যায় তৃণমূলের কর্মীরা। তারপর আমাকে লোহার রড, উইকেট, লাঠি ও বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটায়। বাসুদেবপুর থানার পুলিস পৌঁছে ক্লাব থেকে রক্তাক্ত অবস্থায় মানিককে উদ্ধার করে। আক্রান্তের আরও অভিযোগ, থানায় জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে আক্রমণকারীরা। বুধবার রাতে তিনি বাসুদেবপুর থানায় অভিযোগ করেন। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ক্লাবের মধ্যে ঢুকিয়ে দলীয় কর্মীকে বেধড়ক পিটিয়েছে তৃণমূলের লোকজন। তাঁর দাবি, অপরাধীদের গ্রেপ্তার না করে পুলিস সালিশি সভার মাধ্যমে এই ঘটনা মেটানোর চেষ্টা করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ