Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলক ভাঙা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা চুঁচুড়ায়

রাস্তার পাশে থাকা বিধায়কের নাম সহ উন্নয়ন কর্মসূচির বিবরণ দেওয়া সরকারি ফলক ভেঙে দেওয়া হয়েছে।

ফলক ভাঙা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা চুঁচুড়ায়
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাস্তার পাশে থাকা বিধায়কের নাম সহ উন্নয়ন কর্মসূচির বিবরণ দেওয়া সরকারি ফলক ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া কোদালিয়া-১ পঞ্চায়েতের সিংহীবাগান এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, উন্নয়নের কাজের বিবরণ দেওয়া ওই ফলকটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারের নামে ওই ফলক বসানো হয়েছিল। ঘটনার জেরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব সরব হয়েছে। 

Advertisement

অসিতবাবু বলেন, উন্নয়নের মোকাবিলা করতে না পেরে বিজেপি এখন ফলক ভাঙছে। এভাবে মানুষের মনে জায়গা পাওয়া যাবে না। যদিও বিজেপি রাজ্য নেতা স্বপন পাল বলেন, তৃণমূল নেতৃত্ব এখন বিজেপি আতঙ্কে ভুগছেন। তাই সর্বত্র ওঁরা আমাদেরই দেখতে পান।

Advertisement
সম্পর্কিত সংবাদ