সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে ফের ভাঙন বিজেপিতে। শনিবার বিজেপির ১ নম্বর মণ্ডল কিষান মোর্চার এক নেতা সহ ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন সুভাষপল্লি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান কর্মসূচি আয়োজিত হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মা। রাজকান্তবাবু বলেন, তৃণমূলের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতেই তাঁরা যোগদান করেছেন। এতে আমাদের দলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল। বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি যুগোলকিশোর দাস বলেন, বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায়নি।



