Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

খলিশানি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করছে বিজেপি

খলিশানি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করছে বিজেপি। হাওড়া গ্রামীণ জেলা তার ব্যতিক্রম নয়। দিন কয়েক আগে বাণীবন গ্রাম পঞ্চায়েত দখল করার পর এবার খলিশানি গ্রাম পঞ্চায়েত দখল করল তারা। নতুন প্রধান নির্বাচিত হলেন গীতা পরমানিক। বুধবার নতুন প্রধান নির্বাচনের পরেই আনন্দে মেতে ওঠেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা, বিজেপি নেতা প্রত্যুষ মণ্ডল প্রমুখ।

Advertisement

গত পঞ্চায়েত নির্বাচনে খলিশানি গ্রাম পঞ্চায়েতে ১৭টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১১টি এবং বিজেপি পেয়েছিল ৬টি। প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের আসুরা বেগম। গত ১০ সেপ্টেম্বর গ্রাম পঞ্চায়েতের ৯ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। বুধবার ৯ জন সদস্য উপস্থিত থেকে গীতা পরমানিককে প্রধান নির্বাচিত করেন। খলিশানি গ্রাম পঞ্চায়েত  দখল করা প্রসঙ্গে বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত বলেন, গত নির্বাচনে তৃণমূল জোর করে এই পঞ্চায়েত দখল করেছিল। বিজেপি উন্নয়নের লক্ষ্যে পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে। নতুন প্রধানের নেতৃত্বে এলাকায় উন্নয়নের কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ