Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিষেক ম্যাজিক! নন্দীগ্রাম সমবায়ে ১২-০ ফলে হার গেরুয়া শিবিরের

অভিষেক-ম্যাজিক। নিজেদের ‘দুর্গ’ বলে দাবি করা নন্দীগ্রামে সমবায় ভোটে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের ‘সেবাশ্রয়’ চালুর পর এমন ফলাফলে উজ্জ্বীবিত শাসকদলের কর্মীরা।

অভিষেক ম্যাজিক! নন্দীগ্রাম সমবায়ে  ১২-০ ফলে হার  গেরুয়া শিবিরের
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: অভিষেক-ম্যাজিক। নিজেদের ‘দুর্গ’ বলে দাবি করা নন্দীগ্রামে সমবায় ভোটে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের ‘সেবাশ্রয়’ চালুর পর এমন ফলাফলে উজ্জ্বীবিত শাসকদলের কর্মীরা। অন্যদিকে, রামেদের সঙ্গে জোট ছেড়ে সমবায়ের ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম। তাদের এই পদক্ষেপ তৃণমূলের জয়ের পিছনে অনুঘটকের কাজ করেছে বলে মনে করা হচ্ছে। বিজেপি-তৃণমূলের সঙ্গে মুখোমুখি লড়াই করে সিপিএমও চাঙ্গা।

Advertisement

রবিবার নন্দীগ্রাম-২ ব্লকে আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২-০ মার্জিনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। আমদাবাদে ১২টি আসনেই ত্রিমুখী লড়াই ছিল। সিপিএমের ভোট নিজেদের ঘরে যেতেই বিজেপি কুপোকাৎ। সমবায়ের ফল বেরনোর পর তৃণমূল নেতা-কর্মীরা সবুজ আবির মেখে ঩বিজয়োল্লাসে মাতেন। আগামীদিনে এভাবে ত্রিমখুী লড়াই হলে বাংলা দখলের স্বপ্ন অধরা থেকেই যাবে। এদিন সেই পথও দেখাল নন্দীগ্রাম।আমদাবাদ সমবায় সমিতির মোট ভোটার ৯৯০ জন। রবিবার স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। মোট ৮০৬ জন ভোট দেন। তৃণমূল ১২টি, বিজেপি ১২টি এবং সিপিএম ১২টি আসনে প্রার্থী দিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ