বিদেশি শক্তির মদতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, তোপ বিজেপির
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীতে ককরোচ বিক্ষোভ নিয়ে সুর চড়ালেন বিজেপি সভাপতি নীতিন নবীন। একযোগে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও ককরোচ পার্টিকে। নবীনের দাবি, বিদেশি শক্তির মদতে দেশের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। সরকার কড়া হাতে এধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করবে। বিজেপির তৃণমূল স্তরের সংগঠন হাত গুটিয়ে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সভাপতি। নীতিনের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। কিন্তু, রাহুল, কেজরিওয়াল ও ককরোচরা সেই অগ্রগতি সহ্য করতে পারছে না। তাই দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শীর্ষ বিজেপি নেতার অভিযোগ, মূলত দু’টি গোষ্ঠী সক্রিয় রয়েছে। একটি রাহুলের নেতৃত্বে ইন্ডিয়া শিবির। দ্বিতীয়টি কেজরিওয়াল ও তার সহযোগী সিজেপি। নীতিনের দাবি, কে সবচেয়ে বেশি নৈরাজ্য ছড়াতে পারে, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো লড়াই চলছে। এদিকে, সিজেপির কর্মসূচি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল। যদিও বিজেপি নেতা তথা সাংসদ সম্বিত পাত্রের দাবি, শহরকে অবরুদ্ধ করতেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। বাস্তবে তা ‘ফ্লপ শো’তে পরিণত হল। 

Advertisement