নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছেন মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বিদেশে তাঁর চোখের চিকিৎসা চলছে। বুধবার তাঁর চোখের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। সঙ্গে চিকিৎসাজনিত চোখের অবস্থার কথাও লিখেছেন। অভিষেক বলেছেন, যে দাগগুলি রয়েছে, তাতে এই চোখ বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই চোখ বলছে, আমি এখনো শেষ হয়ে যাইনি।



