Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি নেতার আরও ৩ দিন পুলিসি হেফাজত

বিজেপি নেতার আরও ৩ দিন পুলিসি হেফাজত
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফের তিনদিন পুলিসি হেফাজত হল বহিষ্কৃত বিজেপি নেতা সস্ত্রীক নবারুণ নায়েকের। মঙ্গলবার ধৃত নবারুণ ও তাঁর স্ত্রী তনুশ্রী রায়কে তমলুক সিজেএম আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সফিউল আলি খান পাঁচদিন পুলিসি হেফাজতের আবেদন জানান। অভিযুক্ত পক্ষের আইনজীবী তাপসকুমার সামন্ত জামিনের আবেদন করেন। দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিচারক তিনদিন পুলিসি হেফাজত মঞ্জুর করেন। ওই মামলায় সোমনাথ বন্দ্যোপাধ্যায় নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন সরকারি আইনজীবী সওয়াল করার সময় জানান, ধৃত সোমনাথের সঙ্গে নবারুণ ও তাঁর স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। তাই ওই দম্পতিকে পুলিস হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে।
Advertisement
উল্লেখ্য, নবারুণ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ১কোটি ৬০লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। অসম সরকারের ভুয়ো নথির ভিত্তিতে ৪০কোটি টাকার কম্বল সাপ্লাইয়ের নামে কমিশন বাবদ ঠিকাদারের থেকে ১কোটি ৬০লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। গত ১০অক্টোবর কলকাতার হাইল্যান্ড পার্ক এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এনিয়ে তমলুক থানায় এফআইআর করেন।
সম্পর্কিত সংবাদ