Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণাটক বিধানসভায় পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন পদ্ম বিধায়করা, সরকারি নির্দেশ অমান্য

রাজ্য সরকারেরর নির্দেশ অমান্য করে কর্ণাটক বিধানসভায় ‘বন্দে মাতরম’-এর সব স্তবকই গাইলেন বিজেপি বিধায়করা।

কর্ণাটক বিধানসভায় পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন পদ্ম বিধায়করা, সরকারি নির্দেশ অমান্য
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রাজ্য সরকারেরর নির্দেশ অমান্য করে কর্ণাটক বিধানসভায় ‘বন্দে মাতরম’-এর সব স্তবকই গাইলেন বিজেপি বিধায়করা। আর এই নিয়ে দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত রাজ্যের শুরু তীব্র বিতর্ক। গত ৮ সেপ্টেম্বর কর্ণাটক মন্ত্রিসভার বৈঠকে ‘বন্দে মাতরম’ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। তাতে বলা হয়, রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজ্যপালের উপস্থিতি ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-র কেবল প্রথম দু’টি স্তবক গাওয়া হবে। সোমবার ছিল কর্ণাটক বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিন। নিয়ম মেনে ‘বন্দে মাতরম’ গাওয়া শুরু হয়। প্রথম দুই স্তবক গাওয়ার পরে কংগ্রেস বিধায়করা বিধানসভা কক্ষ ত্যাগ করতে শুরু করেন। তবে বিজেপি বিধায়করা পুরো গান গাওয়া চালিয়ে যান। 

Advertisement

পরে বিষয়টি নিয়ে তোপ দাগেন বিজেপি বিধায়ক এস আর বিশ্বনাথ। তাঁর অভিযোগ, ‘স্বাধীনতার আগে থেকেই বিরোধিতা করে তাদের অধিবেশনগুলিতে কংগ্রেস বন্দে মাতরম গাওয়া বন্ধ করে দেয়। সোনিয়া গান্ধীকে খুশি করতে মন্ত্রিসভার বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বন্দে মাতরমের দু’টি স্তবক গাওয়ার কথা বলেন।’ জাতীয় স্তোত্রর দু’টি স্তবক গাওয়া অবমাননার শামিল। তার প্রতিবাদেই বিজেপির পক্ষ থেকে পুরো গানটি গাওয়া হয় বলে তিনি জানিয়েছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ