সংবাদদাতা, আলিপুরদুয়ার: দিন দুয়েক আগে সারপ্রাইজ ভিজিটে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গিয়ে দালাল চক্রের দুই পান্ডাকে হাতেনাতে ধরে ফেলেন বিজেপির বিধায়ক পরিতোষ দাস। মঙ্গলবার ফের তিনি জেলা হাসপাতালে হানা দেন। এদিন হাসপাতালের জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে হানা দেন বিধায়ক। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের লগবুক ও অন্যান্য কাগজপত্র যাচাই করতেই একাধিক অসঙ্গতি ও অনিয়ম বেড়িয়ে আসে বলে দাবি করেছেন তিনি। বিজেপি বিধায়কের বক্তব্য, কোথাও কাটাকুটি, কোথাও হাতের লেখায় গড়মিল ও কোথাও নথি কারচুপির চিহ্ন স্পষ্ট ধরা পড়ে। তাতেই ক্ষুব্ধ হন বিধায়ক।



