Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁর জলবন্দি মানুষকে দেখতে এসে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

নিজের বিধানসভা এলাকায় জলবন্দি মানুষজনকে দেখতে এসে তুমুল ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।

বনগাঁর জলবন্দি মানুষকে দেখতে এসে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নিজের বিধানসভা এলাকায় জলবন্দি মানুষজনকে দেখতে এসে তুমুল ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় তৃণমূল কাউন্সিলারের সঙ্গে বিজেপি বিধায়কের বচসা বাধে। বিধায়কের দাবি, তৃণমূল কাউন্সিলার দলবল নিয়ে তাঁর উপর চড়াও হওয়ার চেষ্টা করেন। গালাগালি করেন বলেও অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পাপাই রাহা। তিনি বলেন, বিজেপি বিধায়ক এলাকার মানুষের খোঁজ নেন না। এদিন সামনে পেয়ে বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

গত কয়েকদিনের বৃষ্টিপাতে বনগাঁ পুরসভার ১৪টি ওয়ার্ড জলমগ্ন। জলবন্দি ৮০০ পরিবার। বৃহস্পতিবার পুরসভার সুভাষপল্লি এলাকার জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কথা বলেন জলবন্দি বাসিন্দাদের সঙ্গে। অভিযোগ, তখন স্থানীয় কাউন্সিলার পাপাই রাহা দলবল নিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। গালাগালি করেন বলেও অভিযোগ। বিধায়ক ও কাউন্সিলারের মধ্যে বচসা বেঁধে যায়। বচসা সামলাতে এগিয়ে আসেন বিধায়কের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বিধায়ক বলেন, আমি জলমগ্ন এলাকা পরিদর্শন করতে গিয়েছিলাম। তখন কাউন্সিলার পাপাই রাহা দলবল নিয়ে আমাকে আটকানোর চেষ্টা করেন। আমাকে গালাগালিও করেন। আর কাউন্সিলার পাপাই রাহা বলেন, বিধায়ক পাঁচ বছরে এলাকার মানুষের খোঁজ নেননি। সামনেই আরেকটা বিধানসভা ভোট আসছে। সেকারণে আবার এলাকায় তাঁকে দেখা যাচ্ছে। মানুষ এটা ভালোভাবে নেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ