Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি বিধায়ককে ঝাঁটা নিয়ে তাড়া, কাঁথিতে মাঝপথে বন্ধ করতে হল গৃহসম্পর্ক অভিযান

বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরীর জন্য বিজেপি চালু করেছে গৃহ সম্পর্ক অভিযান।

বিজেপি বিধায়ককে ঝাঁটা নিয়ে তাড়া, কাঁথিতে মাঝপথে বন্ধ করতে হল  গৃহসম্পর্ক অভিযান
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির জন্য বিজেপি চালু করেছে গৃহ সম্পর্ক অভিযান। আজ, রবিবার দুপুরে কাঁথিতে বিজেপির বিধায়ক সুমিতা সিনহা এই অভিযানের অংশ হিসাবে পথে নামেন। সেই সময় রণমূর্তী নেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে কাঁথি-৩ নং ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হরিণা পাশদলবাড় এলাকায়। তারা ঝাঁটা হাতে রুখে দাঁড়ান বিজেপি বিধায়কের পথ। 

Advertisement

তাদের অভিযোগ গত কয়েক মাস ধরে এসআইআরকে কেন্দ্র করে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের। এই সময় বিজেপি বিধায়ক বা কর্মীদের পাশে পাননি তাঁরা। ফলে তাদের দাবি বিজেপি বিধায়ককে গৃহ সম্পর্ক অভিযান চালানোর আগে প্রশ্নের উত্তর দিতে হবে। স্থানীয় গ্রামের ঢালাই রাস্তা ধরে চলছিল বিজেপির বাইক মিছিল। ভর দুপুরে ঝাঁটাহাতে রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্ষোভরত মহিলাদের সামনে থেকে বিধায়ককে সরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যান। গোটা ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। 

এই ঘটনায় বিধায়ক সুমিতা সিনহা বলেন, ‘এসআইআর হওয়ায় ওদের খুব গা জ্বালা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের ভুল বোঝানো হয়েছে। দল থাকলে বিরোধী থাকবে। আমরা যখন ক্ষমতায় আসব তখনও ওরা থাকবেন। ওদের কীভাবে ট্যাকেল করতে হয় সেটা আমাদের নেতৃত্ব জানেন’।

Advertisement
সম্পর্কিত সংবাদ