বেঙ্গালুরু: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কর্ণাটকের বিজেপি বিধায়ক। শনিবার ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শিরাহাট্টির বিধায়ক ডাঃ চান্দ্রু লামানিকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তাঁর দুই ব্যক্তিগত সহকারীকেও গ্রেপ্তার করেছে লোকায়ুক্ত। একটি সেচ প্রকল্পের জন্য বিজয় পুজার নামে ঠিকাদারের কাছ থেকে ১১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন লামানি। লোকায়ুক্তে এব্যাপারে অভিযোগ দায়ের করেন বিজয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর বিধায়কের জন্য ফাঁদ পাতা হয়। সেই মতোই ঘুষের প্রথম কিস্তির ৫ লক্ষ টাকা দেওয়ার নামে লক্ষ্যেশ্বর শহরের বালাজি হাসপাতালে ডাকা হয় বিধায়ককে।



