Bartaman Logo
১০ জুন, ২০২৬

কর্নেল সোফিয়া সহ দেশবাসীর কাছে ফের ক্ষমা চাইলেন বিজেপির মন্ত্রী

কর্নেল সোফিয়া সহ দেশবাসীর কাছে  ফের ক্ষমা চাইলেন বিজেপির মন্ত্রী
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ভোপাল: ধর্মের ভিত্তিতে কর্নেল সোফিয়া কুরেশিকে অসম্মানজনক মন্তব্য করার ঘটনায় ফের ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। একটি ভিডিও মেসেজে তিনি জানান, ভাষাগত ত্রুটির কারণেই ওই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। কারও অনুভূতিকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে ওই মন্তব্যের জন্য ভারতীয় সেনা, কর্নেল সোফিয়া কুরেশি এবং গোটা দেশবাসীর কাছে ফের ক্ষমা চান তিনি। বিজেপির ওই বিধায়ক গত ১২ মে ইন্দোরের রাইকুন্ডা গ্রামে এক জনসভায় অপারেশন সিন্দুরের ব্যাপারে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী জঙ্গিদের মারার জন্য তাদের সম্প্রদায়ের এক বোনকেই পাঠিয়েছেন।’ বিধায়কের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ