Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিজের বউমাকে কু-প্রস্তাব দিয়ে বিতর্কে বিজেপি নেতা

নিজের বউমাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় শীতলকুচি ব্লকের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে।

নিজের বউমাকে কু-প্রস্তাব দিয়ে বিতর্কে বিজেপি নেতা
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি: নিজের বউমাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় শীতলকুচি ব্লকের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। বধূ বলেন, ২০ বছর আগে প্রেম করে বিয়ে করি। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরমশাই আমাকে বারবার কু-প্রস্তাব দেন। শারীরিক সম্পর্ক করতে বলেন। বিনিময়ে নানা প্রলোভন দেখান। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালায়। প্রাণভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে এসেছি। পুলিসে অভিযোগ জানিয়েছি। অভিযুক্ত শ্বশুর দেওয়ানকোট বুথের বিজেপির দায়িত্বে রয়েছেন। 

Advertisement

এদিকে, বউমার অভিযোগ অস্বীকার করে শ্বশুর জানান, অভিযোগ মিথ্যা। সত্যি ঘটনা কী, গ্রামের মানুষ জানে। ছেলের সঙ্গে ঝামেলা করে বউমা বাপেরবাড়িতে গিয়েছে। এখন দাবি করছে, আমার তিন বিঘা জমি ওর নামে করে দিতে হবে। আমি দাবি পূরণ না করায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। 
যদিও বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ছোট শালবাড়ি অঞ্চল সভাপতি দীপক রায় প্রামাণিক বলেন, পারিবারিক বিষয়ে মন্তব্য করা উচিৎ নয়। বিজেপি নেতাদের চরিত্র সম্পর্কে এলাকার মানুষ জানে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ