Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি নেতার বিরুদ্ধে সহবাস, গর্ভপাত করানোর অভিযোগ! শোরগোল চোপড়ায়

চোপড়ার বিজেপি নেতা শংকর অধিকারীর বিরুদ্ধে ১০ বছর ধরে সহবাস ও গর্ভপাতের অভিযোগ। যুবতীর অভিযোগের পর শোরগোল। বিস্তারিত পড়ুন।

বিজেপি নেতার বিরুদ্ধে সহবাস, গর্ভপাত করানোর অভিযোগ! শোরগোল চোপড়ায়
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ বছর ধরে সহবাস, জোরপূর্বক গর্ভপাত এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ চোপড়ার বিজেপি নেতা শংকর অধিকারীর বিরুদ্ধে। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে তিনি এবারে চোপড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ জমা পড়েছে চোপড়া থানায়। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চোপড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই মাঝিয়ালি এলাকারই এক যুবতী বিজেপি নেতা শংকরের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, ২০১৬ সাল থেকে শংকরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শংকর দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ২০২০ সালে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, তাঁকে ফুসলিয়ে ও জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়।
অভিযোগ, গত ১ জুলাই শংকর ওই যুবতীকে ফের শিলিগুড়ির একটি হোটেলে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণ করেন। এনিয়ে মুখ খুললে যুবতীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সুবিচারের আশায় ওই যুবতী চোপড়া থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে শংকরকে ফোন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। চোপড়ার বিজেপি নেতারাও এবিষয়ে মন্তব্য করতে চাননি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ