Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাত্র তিনজন কাউন্সিলর, তাতেই পুরবোর্ড গঠন বিজেপির

ইংলিশবাজার পুরসভায় মাত্র তিনজন কাউন্সিলর ছিল বিজেপির। আর এই ৩ কাউন্সিলর নিয়ে বোর্ড দখল করল পদ্ম শিবির। এই বোর্ড দখল নিয়ে দিনভর নাটক কম হলো না।

মাত্র তিনজন কাউন্সিলর, তাতেই পুরবোর্ড গঠন বিজেপির
  • ৭ অক্টোবর, ২০২৬ ১৮:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার পুরসভায় মাত্র তিনজন কাউন্সিলর ছিল বিজেপির। আর এই  ৩ কাউন্সিলর নিয়ে বোর্ড দখল করল পদ্ম শিবির। এই বোর্ড দখল নিয়ে দিনভর নাটক কম হলো না। গত মাসে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল বিস্তর। বুধবার বোর্ড গঠনের জন্য সভা রাখা হয়েছিল। আর এই সভার আগেই ১১ জন তৃণমূল কাউন্সিলর জানিয়ে দেন তারা আর তৃণমূলে থাকছেন না, তারা নির্দল হচ্ছেন। সেই মতো জেলা শাসক শম্ভুনাথ সরকারের কাছে চিঠিও দেন তারা। আর এই ১১ জন তৃণমূল থেকে নির্দল হওয়া কাউন্সিলরের ভোট পেলেন বিজেপির হয়ে চেয়ারম্যান প্রার্থী অম্লান ভাদুড়ি।

Advertisement

 বোর্ড গঠনের সভায় চেয়ারম্যান পদে অম্লান ভাদুড়ির নাম প্রস্তাব করেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায়। যা সমর্থন করেন ১১ জন সদ্য নির্দল হওয়া কাউন্সিলর। পাশাপাশি অম্লানকে সমর্থন করেন আরো এক নির্দল কাউন্সিলর এবং বিজেপির অপর কাউন্সিলর। এতদিন ইংরেজি বাজার পুরসভায় তৃণমূলের ২৫ জন কাউন্সিলর ছিলেন। কিন্তু ১১ জন নির্দল হয়ে যাওয়ায় সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৪। অন্যদিকে অম্লান ভাদুড়ির ভোট সংখ্যা দাঁড়ায় ১৫। ফলে এক ভোটে জিতে তিনজন কাউন্সিলর নিয়েও বিজেপি বোর্ড গঠন করলো ইংলিশবাজার পুরসভায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ