Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে প্রচারে প্রাক্তন নেতার ক্ষোভের মুখে পদ্ম জেলা সভাপতি

প্রচারে বেরিয়ে বর্ধমানের বড়নীলপুরে দলেরই প্রাক্তন নেতার ক্ষোভের মুখে পড়লেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। তিনি তড়িঘড়ি গাড়িতে উঠে এলাকা ছাড়েন।

বর্ধমানে প্রচারে প্রাক্তন নেতার  ক্ষোভের মুখে পদ্ম জেলা সভাপতি
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রচারে বেরিয়ে বর্ধমানের বড়নীলপুরে দলেরই প্রাক্তন নেতার ক্ষোভের মুখে পড়লেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা। তিনি তড়িঘড়ি গাড়িতে উঠে এলাকা ছাড়েন। সোমবার জেলা সভাপতি কয়েকজনকে সঙ্গে নিয়ে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন। দলের প্রাক্তন নেতা শ্যামল রায় তাঁদের পথ আটকায়। তিনি জেলা সভাপতির কাছে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন এলাকায় বিভ্রান্ত ছড়াতে বেরিয়েছেন। এসব একদম করবেন না। এখান থেকে চলে যান। তারপরই জেলা সভাপতি গাড়িতে চড়ে এলাকা ছাড়েন।

Advertisement

শ্যামলবাবু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি তৃণমূলের পদে রয়েছেন। শ্যামলবাবু বলেন, বিজেপির কোনো আদর্শ নেই। মানুষে মানুষে বিভেদ তৈরি করে তারা ফায়দা তুলতে চাইছে। এসব করা যাবে না। মানুষ প্রতিবাদ করবে। মানুষ ওদের যেখানে দেখবে, তাড়া করবে। যদিও এবিষয়ে অভিজিৎবাবু কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, তৃণমূল আতঙ্কে এসব করছে। গণতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক প্রচার করতে পারেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শহরে দলের সংগাঠনিক শক্তি তলানিতে ঠেকেছে। হাতে গোনা কয়েকজন প্রচার করছেন। কোথাও ছোটো বাধা পেলেও তারা প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না। শ্যামলবাবু বলেন, আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। বিজেপি নেতাদের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। উত্তর দিতে না পেরে তাঁরা পিছু হটেছেন। ওঁদের এতদিন কোথাও দেখা যায়নি। এখন ভোট আসতে ময়দানে নেমেছেন। প্রশ্নের মুখে তো ওঁদের পড়তেই হবে। বাংলাকে বঞ্চনা ছাড়া বিজেপি আর কিছুই করেনি। মানুষ ওঁদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ