Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬

পড়ুয়া বান্ধব হতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ বিজেপির

নিট ইস্যুতে লাগাতার ছাত্র বিক্ষোভে নষ্ট হয়েছে দলের ভাবমূর্তি। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও মুখরক্ষা হতে এখনও বাকি।

পড়ুয়া বান্ধব হতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ বিজেপির
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট ইস্যুতে লাগাতার ছাত্র বিক্ষোভে নষ্ট হয়েছে দলের ভাবমূর্তি। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও মুখরক্ষা হতে এখনও বাকি। অভ্যন্তরীণ দলীয় মূল্যায়নে এমনই মনে করছে বিজেপি। এই পরিস্থিতিতে অবিলম্বে পদক্ষেপ করতে চাইছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে যে, বিভিন্ন রাজ্য কমিটিকে নির্দেশিকা দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দলকে পড়ুয়া বান্ধব হতে হবে। ছাত্রছাত্রী, তরুণ তরুণীদের যাবতীয় সমস্যার কথা শুনতে হবে। সেইসব সমস্যার সমাধানের উপায় খুঁজতে হবে। বিশেষ করে যেসব রাজ্যে বিজেপির সরকারই ক্ষমতায় আছে, সেখানে সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে পড়ুয়াদের সমস্যা নিয়ে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করতে হবে। শুধু তাই নয়। এপ্রেক্ষিতে রাজ্যে রাজ্যে দলের যুব মোর্চা এবং শিক্ষা সংক্রান্ত সেলকে সক্রিয় হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ