Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের মুখে পুরানো অশান্তি খুঁচিয়ে হাঙ্গামা, এআই প্রযুক্তিতে কাল্পনিক ছবি তৈরি পদ্মের

ভোটের মুখে উত্তরবঙ্গে দুই-তিন মাস আগের অশান্তি খুঁচিয়ে হাওয়া গরম করছে পদ্ম শিবির। এজন্য তারা বিভিন্ন ধরনের মঞ্চ গড়ছে।

ভোটের মুখে পুরানো অশান্তি খুঁচিয়ে হাঙ্গামা, এআই প্রযুক্তিতে কাল্পনিক ছবি তৈরি পদ্মের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটের মুখে উত্তরবঙ্গে দুই-তিন মাস আগের অশান্তি খুঁচিয়ে হাওয়া গরম করছে পদ্ম শিবির। এজন্য তারা বিভিন্ন ধরনের মঞ্চ গড়ছে। এআ‌ই঩য়ের মাধ্যমে তৈরি ভয়ঙ্কর ছবি ছড়াচ্ছে এই অভিযোগ তুলে সরব তৃণমূল নেতৃত্ব। ফাঁসিদেওয়া কাণ্ডের পর শাসকদলের আরও অভিযোগ, শুধু তাই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে চলছে মগজ ধোলাই। তারা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিজেপির বক্তব্য,‘এসব আজগুবি অভিযোগ ।  

Advertisement

অন্যদিকে, মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড নিয়ে হামলা, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে, তারা এখনও অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার করতে পারেনি। এজন্য পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে বলে খবর।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক অফিসার বলেন, ওই ঘটনায় জড়িতদের খোঁজ চলছে। উত্তরবঙ্গ পুলিশের এক শীর্ষ অফিসার জানান, রাজনৈতিক মিটিং, মিছিল নিয়ে উত্তেজনার ঘটনাগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজর রাখা হয়েছে।
উত্তরবঙ্গ তো বটেই রাজ্য রাজনীতির মানচিত্রে শিলিগুড়ি মহকুমা শান্তিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত। কিন্তু, বৃহস্পতিবার ‘উত্তরকন্যা’ অভিযানের নাম করে এখানে ব্যাপক হাঙ্গামা করা হয়। যার নেপথ্যে বিজেপি রয়েছে বলেই অভিযোগ। ভোটের মুখে এনিয়েই সরব হয়েছে তৃণমূল। তারা সংশ্লিষ্ট হাঙ্গামা এবং সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।
তৃণমূল সূত্রের খবর, দু’মাস আগে ফাঁসিদেওয়ায় একটি মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তৃণমূলের দার্জিলিং জেলার কো-অর্ডিনেটার কাজল ঘোষ বলেন, এআই প্রযুক্তিতে কাল্পনিক পোস্টার তৈরি করে ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, ইসলামপুরের মানুষদের খেপিয়ে তোলে বিজেপি। তারাই জনজাতি সুরক্ষা মঞ্চ গড়ে উত্তরকন্যা অভিযানে নামে ।
শুধু ফাঁসিদেওয়া নয়, ওরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এধরনের গণ্ডগোল  করার ছক কষেছে বলেই মনে হচ্ছে। তৃণমূলের কেন্দ্রীয় কমিটির নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ভোটে হার বুঝতে পেরেই উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপি। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করছি। এজন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এবং আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।
গেরুয়া শিবির অবশ্য অভিযোগ মানতে নারাজ। ফাঁসিদেওয়ার বিধায়ক বিজেপির দুর্গা মুর্মু বলেন, তোলাবজি, অনিয়ম, চাকরি চুরি প্রভৃতিতে জেরবার তৃণমূল সরকার। এতে বেকায়দায় পড়েই ওরা বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আজগুবি অভিযোগ করছে। তবে, যেখানেই মানুষের উপর অত্যাচার হবে, সেখানেই ছুটে যাব। লড়াই করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ