Bartaman Logo
১০ জুন, ২০২৬

বন্দে ভারতে মার যাত্রীকে, বিধায়ককে শোকজ বিজেপির

বন্দে ভারত এক্সপ্রেসে প্রবীণ যাত্রীকে মারধর! উত্তরপ্রদেশে দলের বিধায়ক রাজীব সিং পারিছার এই ‘দাদাগিরি’ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দানা বাঁধে।

বন্দে ভারতে মার যাত্রীকে, বিধায়ককে শোকজ বিজেপির
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

ঝাঁসি: বন্দে ভারত এক্সপ্রেসে প্রবীণ যাত্রীকে মারধর! উত্তরপ্রদেশে দলের বিধায়ক রাজীব সিং পারিছার এই ‘দাদাগিরি’ নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দানা বাঁধে। শেষপর্যন্ত চাপের মুখে পড়ে পারিছাকে শোকজ নোটিস ধরাল বিজেপি।  উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। সাতদিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে অভিযুক্ত বিধায়ককে। মূল ঘটনা ১৯ জুনের। ট্রেনে আসন বদল করতে রাজি হননি এক প্রবীণ যাত্রী। তা নিয়ে প্রথমে বচসা বাধে। পরে ওই যাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বাবিনার বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার দিনকয়েক কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শাসক শিবিরের বিধায়ক বলেই কি এই রক্ষাকবচ? সরব হয় বিরোধী শিবির ও আমজনতাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ