Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে মন্দির ভাঙচুরের ঘটনায় বিজেপির অভিযোগ মিথ্যা প্রমাণিত

বারুইপুরের রামনগর ২ নম্বর পঞ্চায়েত এলাকায় কেউ বা কারা একটি মন্দিরে ঢুকে বিগ্রহ ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করেছিল।

বারুইপুরে মন্দির ভাঙচুরের ঘটনায় বিজেপির অভিযোগ মিথ্যা প্রমাণিত
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের রামনগর ২ নম্বর পঞ্চায়েত এলাকায় কেউ বা কারা একটি মন্দিরে ঢুকে বিগ্রহ ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করেছিল। বিজেপি ওই ঘটনায় রাজনৈতিক রং চাপিয়ে বলেছিল, এক বাংলাদেশি যুবক ওই কাণ্ড ঘটিয়েছে। এমনকী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, রাহুল সিনহারা এ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বারুইপুরে। কিন্তু বিজেপির অভিযোগ যে সর্বৈব মিথ্যা, তা প্রমাণিত হয়ে গেল বারুইপুর থানার পুলিসের তদন্তে। পুলিস জানিয়েছে, যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম শেখ ইন্দু। সে কাঁকসা থানার শেখপাড়ার বাসিন্দা। ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। সোমবার তাঁর খোঁজ পেয়ে বারুইপুর থানায় আসেন মামা মহম্মদ শফিক মল্লিক। তিনি বলেন, ২০২৪ সালের ১ মার্চ থেকে ভাগ্নে নিখোঁজ। প্রথমে গ্রিল মিস্ত্রির কাজ করত। তারপর মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। পায়ে শিকল বেঁধে রাখতে হতো। বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসাও হয়েছিল। কিন্তু সুস্থ হয়নি। এমনকী, সে নিজের ঘরেও আগুন লাগিয়েছিল। ইন্দু নিখোঁজ হয়ে যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছিলাম। এক বছর বাদে ভাগ্নের খোঁজ পেলাম বারুইপুর থানায় এসে। বিজেপির নোংরা রাজনীতির নিন্দা করে বিধায়ক বিভাস সর্দার বলেন, একটি নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অশান্তি সৃষ্টি করতে চাইছিল। পুলিস তদন্ত করে প্রকৃত সত্য বের করেছে। একইসঙ্গে নস্যাৎ হয়েছে বিজেপির দাবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ