Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বুথ সভাপতি সহ দুই শতাধিক বিজেপি কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যা। শনিবার বিকেলে ইটাহারের বড় ভাটিনগ্রাম ফুটবল মাঠে বিজেপি পঞ্চায়েত সদস্যা প্রমিলা মার্ডি  দলবদল করেন। দলবদলের কারণ হিসেবে পঞ্চায়েত সদস্যা জানান, বিজেপিতে থেকে এলাকায় উন্নয়ন করা যাচ্ছিল না। তাই তৃণমূলে যোগ দিলাম। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। বিধায়ক জানান, বিজেপি মানুষের উন্নয়ন করতে পারে না। তাই এলাকার উন্নয়নের স্বার্থে সকলে তৃণমূলে যোগ দিলেন। এবিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদিকা সবিতা বর্মন বলেন, টাকা ও ক্ষমতার লোভ দেখিয়ে বিজেপি কর্মীদের দলে টানছে তৃণমূল।  
Advertisement
সম্পর্কিত সংবাদ