সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান-ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ৫০ নম্বর বুথের ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ১ (ক) ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল। এছাড়াও কর্মসূচিতে ছিলেন অঞ্চল সভাপতি প্রদীপ বর্মন, চেয়ারম্যান আসার আলি সহ অনেকেই। সিদ্ধার্থবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতেই এঁরা আমাদের দলে যোগদান করেছেন। আমরা প্রত্যেককে স্বাগত জানিয়েছি। বিজেপির জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন, যাঁরা গিয়েছেন তাঁদের কেউ কেউ তৃণমূলের চাপে যেতে পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।



