Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি ছেড়ে তৃণমূলে

বিজেপি ছেড়ে তৃণমূলে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: রবিবার মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মরাডাঙায় তৃণমূল কংগ্রেসের খুলি বৈঠক হয়। বৈঠক শেষে ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের তুফানগঞ্জ-১ (ক) ব্লক সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী। রাজেশবাবু বলেন, বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। তাই ধীরে ধীরে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওদের দলের কর্মী সমর্থকরা। এই যোগদানের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। এ ব্যাপারে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, পুরোটাই নাটক। বিজেপি থেকে কেউ তৃণমূলে যাননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ