নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের প্রেক্ষিতে এবার বাংলায় দলীয় কৌশল পালটাচ্ছে বিজেপি। রাজ্যে যদি সব বিরোধী দল এককাট্টা হয়ে যায়, তাহলে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি কী হবে? দলের রাজ্য নেতাদের কাছে এমনই জানতে চেয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে বুধবার বিরোধী দলগুলির বৈঠকের পরই রাজ্য নেতৃত্বের কাছে এসংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রেই এমন দাবি করা হয়েছে। আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ উপনির্বাচন রয়েছে। যদিও এদিন বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যের দু’টি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ ভাবছে না পদ্মশিবির। নন্দীগ্রামে তো বটেই। এমনকি সংখ্যালঘু প্রভাবিত রেজিনগর বিধানসভা আসনেও বিজেপি তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। এমন দাবি করা হচ্ছে দলের তরফে। সূত্রের খবর, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের প্রেক্ষিতে বিজেপির চিন্তায়



