Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, কমিশনের সমন গ্রহণ করলেন না পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব।

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, কমিশনের সমন গ্রহণ করলেন না পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। তার ভিত্তিতে কমিশনের তরফে বুধবার তাঁকে সমন পাঠানো হয়। কিন্তু সেই সমন তিনি গ্রহণ করেননি। তাঁর দাবি, সমনে তাঁর স্বামীর নাম ভুল রয়েছে। ওই সমন পাঠানোর জন্যও তিনি তৃণমূলকে দায়ী করেন। তৃণমূল পালটা কটাক্ষ করে জানিয়েছে, এই সময় সবকিছু কমিশনের নিয়ন্ত্রণে। সমন পাঠিয়েছে বিজেপি পরিচালিত কমিশন। ওঁর বুঝতে ভুল হয়েছে, বা কেউ ভুল বুঝিয়েছে। 

Advertisement

বিধানসভা ভোটের টিকিট পাওয়ার আগে থেকে বিতর্কের শিরোনামে পানিহাটির বিজেপি প্রার্থী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তি করেছিলেন। সমাজের সর্বস্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ ঠোকা হয়েছিল। যদিও দু’দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে রোড শোয়ে এসে বলেছিলেন, এখানকার বিজেপি প্রার্থীকে কেউ অশালীন আক্রমণ করবেন না। এটাই তৃণমূল কংগ্রেসের সৌজন্য এবং শালীনতা। তবে কমিশন আইন মেনে, বুধবার তাঁকে সমন পাঠায়। সমন গ্রহণ না করে বিজেপি প্রার্থী বলেন,ওই সমনে আমার স্বামীর নাম ভুল আছে। তাই পুলিশের নোটিস গ্রহণ করিনি। আসলে, তৃণমূলের হাতে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে আমাকে ঘায়েল করা যাবে। তাই এই ধরনের সমন পাঠিয়ে হেনস্তা করার চেষ্টা করছে। রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, ওঁর জানা উচিত পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। যা বিজেপির বি-টিমে পরিণত হয়েছে।

সম্পর্কিত সংবাদ