Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ

কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার বিকেলে বিজেপির তরফে কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আশিস ঘোষকে প্রার্থী করা হয়।

কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার বিকেলে বিজেপির তরফে কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আশিস ঘোষকে প্রার্থী করা হয়। আগামী সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। রাজনৈতিক মহল মনে করছে, হিন্দু ভোট একত্রিত করতেই তাঁকে প্রার্থী করা হয়েছে। কারণ দেবগ্রাম পঞ্চায়েতের চারবারের এই বিজেপি সদস্য কালীগঞ্জ বিধানসভার কনভেনর পদে ছিলেন। পাশাপাশি অতীতে মণ্ডল সভাপতি ও কিষান মোর্চার ব্লক সভাপতি পদও সামলেছেন।

Advertisement

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আশিসবাবু বলেন, কালীগঞ্জ বিধানসভায় আমি বহুদিন ধরে বিজেপির হয়ে রাজনীতি করছি। আসন্ন উপ নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিয়েছে। ভালো ফল করা নিয়ে আমরা আশাবাদী। লড়াই করে উপ নির্বাচনে জয়ের জন্য এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।‌ উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় দ্বিতীয় স্থানে ছিল পদ্মশিবির। তাদের প্রাপ্ত ভোট ছিল প্রায় ৬৫ হাজার। কালীগঞ্জ বিধানসভার কিছু পঞ্চায়েত এলাকায় তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ