সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুন হয়েছিলেন ৮ আগস্ট। অভিযুক্ত ভাই সন্দীপ বিশ্বাসকে মঙ্গলবার উকিলপাড়ায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বারুইপুর থানার পুলিস। কী করে খুন করা হয়েছিল রাজীব বিশ্বাসকে, তা পুলিসকে দেখান অভিযুক্ত। পুনর্নির্মাণের সময় সন্দীপ পুলিসকে জানান, ওই রাতে ঘটনার সময় মোট চারজন ছিলেন। রাজীবকে যে বাঁশ দিয়ে পেটানো হয়েছিল, তাও দেখান তিনি।



