Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির বুথ কমিটির বৈঠকে হামলা, মারধর, ভাঙচুর শ্যামাপ্রসাদের ছবিও

বিজেপির বুথ কমিটির মিটিংয়ে চরম হাতাহাতি। চেয়ার ছোড়ার পাশাপাশি মারধর করা হল উপস্থিত নেতা-কর্মীদের। এমনকী, দলীয় কার্যালয়ের দেওয়ালে ফ্রেমে বাঁধানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার ছবিও ভাঙচুর করা হয়েছে!

বিজেপির বুথ কমিটির বৈঠকে হামলা, মারধর, ভাঙচুর শ্যামাপ্রসাদের ছবিও
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজেপির বুথ কমিটির মিটিংয়ে চরম হাতাহাতি। চেয়ার ছোড়ার পাশাপাশি মারধর করা হল উপস্থিত নেতা-কর্মীদের। এমনকী, দলীয় কার্যালয়ের দেওয়ালে ফ্রেমে বাঁধানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার ছবিও ভাঙচুর করা হয়েছে!

Advertisement

বুধবার রাতে নিউটাউনের টেকনোসিটি থানার অন্তর্গত ইকোস্পেস এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। দলের ছ’-সাতজন কর্মী এই হামলা করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। পুরো বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপিতে এখন সাংগঠনিক কাজকর্ম চলছে। দলীয় নেতৃত্বের নির্দেশে বুথ কমিটি গঠন হচ্ছে। বুধবার রাত ৮টা নাগাদ ইকোস্পেস এলাকার সর্দারপাড়ায় বিজেপির বুথ কমিটির মিটিং চলছিল। নিউটাউন ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক কার্তিক সর্দারের নেতৃত্বে ওই মিটিংয়ে ৭০-৮০ জন কর্মী উপস্থিত ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা বিজেপির ছ’-সাতজন কর্মী মিটিংয়ে ঢুকে কার্তিকবাবুকে চেয়ার ছুড়ে আক্রমণ করেন। তারপর হাতাহাতি বেঁধে যায়। কার্তিকবাবুর নাবালক ছেলে সেই সময় টিউশন থেকে ফিরছিল। হামলকারীরা তাকেও বেধড়ক মারধর করে। গণ্ডগোল পাকিয়ে তাঁরা পালিয়ে যান। দলীয় সূত্রের খবর, অভিযুক্তরা ওই বুথ কমিটিতে জায়গা পাননি। সেই ক্ষোভেই হামলা করেছেন।
কার্তিক সর্দার বলেন, দলের নির্দেশ মেনেই আমরা বুথ কমিটির মিটিং করছিলাম। তখনই ছ’-সাতজন অফিসে ঢুকে হামলা চালিয়েছেন। চেয়ার ছোড়ার পাশাপাশি মারধর করা হয়েছে। একাধিক ছবি ভেঙেছে। যাঁরা হামলা করেছেন, তাঁরা বিজেপির কর্মী। তবে সুযোগ সন্ধানী। এর আগে ২০২১ সালে দেওয়াল লিখনের সময় তাঁরা দলের কর্মীদের মারধর করেছিল। আমাদের দল এই ধরনের অন্যায় কাজকে বরদাস্ত করে না। আমরা বিষয়টি থানাকেও জানিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ