নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে প্রচার করা হচ্ছে। এমনটাই অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির বিরুদ্ধে। নতুন ট্রেন্ড ‘ঘিবলি’ অ্যাপ কাজে লাগিয়ে মমতার একটি ছবি ব্যঙ্গাত্মক করে এক্স হ্যান্ডেলে তুলে ধরার অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির বিরুদ্ধে। বিজেপির এই আচরণ সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির এই আচরণ শুধু মুখ্যমন্ত্রীকে নয়, বাংলার আপামর মহিলারও অপমান। বিকৃত, কুরুচিকর ও অশালীন কাজ করেছে বিজেপি।



