Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল চালক

বড়জোড়ায় ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল চালক
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বড়জোড়ায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত রঞ্জিত ঘোড়ুই (২৮)। বাড়ি বড়জোড়া থানার দুবরাজপুরে। এদিন ওই যুবক সাইকেলে চেপে দুধ বিক্রি করছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ বড়জোড়া কলেজের কাছে দুর্লভপুর রোডে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। তাঁকে বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বড়জোড়া থানার এক আধিকারিক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।
Advertisement
সম্পর্কিত সংবাদ