Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় সিপিএমের বিক্ষোভ

বড়জোড়ায় সিপিএমের বিক্ষোভ
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালের নথি উধাওয়ের ঘটনার প্রতিবাদে শনিবার সিপিএমের তরফে বিক্ষোভ দেখানো হল। এদিন বিকেলে বড়জোড়া চৌমাথায় ওই বিক্ষোভে সিপিএমের সংশ্লিষ্ট এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী, সদস্য ভারতবন্ধু বন্দ্যোপাধ্যায়, অশোক মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুজয়বাবু বলেন, ২০১৬ সালে বড়জোড়া থেকে আমাদের দলের বিধায়ক নির্বাচিত হলেও তাঁকে রোগীকল্যাণ সমিতিতে রাখা হয়নি। তারপর পাঁচবছর অনিয়ম ঘটেছে। আমাদের আশঙ্কা, নথি উধাওয়ের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র সহ অন্য সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, ওই ঘটনার তদন্ত রাজ্য থেকে করা হচ্ছে। তাই এবিষয়ে আমরা কোনও মন্তব্য করতে পারি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ